এআই পিসি ও সাধারণ পিসির মধ্যে পার্থক্য কোথায়?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১৭:৫৫

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে কম্পিউটারেও যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। এরই ধারাবাহিকতায় বাজারে এসেছে এআই পিসি। দেখতে সাধারণ কম্পিউটারের মতো হলেও এআই পিসিতে এমন বিশেষ প্রসেসিং প্রযুক্তি থাকে, যা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কাজ দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারে।


সাধারণ পিসিতে কম্পিউটিংয়ের প্রধান কাজ করে কেন্দ্রীয় প্রসেসর বা সিপিইউ। পাশাপাশি গ্রাফিকস ও ভারী কাজের জন্য গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ ব্যবহার করা হয়। অন্যদিকে এআই পিসিতে এসবের পাশাপাশি থাকে নিউরাল প্রসেসিং ইউনিট বা এনপিইউ।


এনপিইউ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের কাজের জন্য বিশেষভাবে তৈরি প্রসেসর। ছবি শনাক্তকরণ, কণ্ঠস্বর বিশ্লেষণ, ব্যাকগ্রাউন্ড ঝাপসা করা, শব্দ কমানো কিংবা বিভিন্ন এআইভিত্তিক সফটওয়্যারের কাজ স্থানীয়ভাবে পরিচালনায় এটি ভূমিকা রাখে।


এআই পিসির সুবিধা কোথায়?


এআই পিসির অন্যতম সুবিধা হলো নির্দিষ্ট কিছু এআই কাজ সরাসরি কম্পিউটারে সম্পন্ন করা যায়। ফলে সব কাজের জন্য ইন্টারনেটভিত্তিক ক্লাউড সার্ভারের ওপর নির্ভর করতে হয় না। এতে কিছু ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা বাড়ার পাশাপাশি কাজের গতি উন্নত হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও