কেয়া পায়েলের প্রথম পারিশ্রমিক কত ছিল, এখন কত নেন

প্রথম আলো প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১৭:৪৩

নাটকে নাম লেখানোর শুরুটাই ছিল আকর্ষণীয়। যেখানে অনেকেই ছোট চরিত্র দিয়ে শুরু করেন, সেখানে প্রথম নাটকেই প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান এই নাট্য অভিনেত্রী। তাঁর সহশিল্পী এখন ঢালিউডের জনপ্রিয় নায়ক। ২০১৮ সালে ‘একটাই আমার তুমি’ নাটক দিয়ে অভিনয়জগতে পা রাখেন তিনি। তারপর ছোট পর্দায় নিয়মিত কাজ করতে করতে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন, কে এই অভিনেত্রী?


শুরুটা যেভাবে


এই অভিনেত্রীর নাম কেয়া পায়েল। তিনি ২০১৮ সালে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন। বিজ্ঞাপনটি প্রচারের পর সংগীতশিল্পী তাহসান, হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুলের গানে মডেল হওয়ার সুযোগ পান। একের পর এক গানের ভিডিওতে কাজ করতে গিয়ে নজরে পড়েন নাটকের নির্মাতাদের। ওই বছরের শেষ দিকে ‘একটাই আমার তুমি’ নাটকে অভিনয়ের প্রস্তাব পান। আফরান নিশোর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে কিছুটা নার্ভাসও ছিলেন। তবে অভিনয় নিয়ে আত্মবিশ্বাস ছিল তাঁর। প্রথম কাজের জন্য ১০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।


টার্নিং পয়েন্ট ‘অবুঝ মন’


প্রথম নাটকের পর জোভানের বিপরীতে ‘রূপকথার রঞ্জনা’সহ কয়েকটি নাটকে কাজ করেন। তবে অভিনয়জীবনের গতি বদলে দেয় ২০২০ সালে মুক্তি পাওয়া ‘অবুঝ মন’। নাটকটি পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে কেয়ার সহশিল্পী ছিলেন ফারহান আহমেদ জোভান। করোনা মহামারির বিধিনিষেধের সময় নাটকটি দর্শকের কাছে বেশ সাড়া ফেলে। নির্মাতা মোস্তফা কামাল রাজের ভাষ্য, ‘কেয়া পায়েল অভিনেত্রী হিসেবে দারুণ করেছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও