এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কাজে লাগবে না

প্রথম আলো প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১৬:৩৬

উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর সম্পূরক পরীক্ষা নেওয়া হচ্ছে। কিন্তু এ উদ্যোগের সুফল নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।


কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদন নেওয়া এ মাসেই শেষ হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও আবেদন নেওয়া শুরু হবে এ মাসে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ও ভর্তি কার্যক্রমের প্রক্রিয়া শুরু করছে।


অর্থাৎ যে উদ্দেশ্যে দ্রুত সম্পূরক পরীক্ষা নেওয়ার উদ্যোগ, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের সঙ্গে সময়ের সমন্বয় না থাকায় সেই উদ্দেশ্যই ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সম্পূরক পরীক্ষা নেওয়া ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সমন্বয় থাকা প্রয়োজন ছিল। সমন্বিত সময়সূচি নির্ধারণ করা হলে শিক্ষার্থীরা এ উদ্যোগের সুফল পেতেন। সমন্বয়হীনতার কারণে একদিকে যেমন শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন, অন্যদিকে এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার ইতিবাচক সিদ্ধান্তটিও প্রশ্নের মুখে পড়েছে।


শিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আলোচনা হলেও প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অনাগ্রহের কারণে এবার হয়তো শিক্ষার্থীরা এ উদ্যোগের সুফল না–ও পেতে পারেন। তবে আরও কিছু জায়গায় ভর্তির সুযোগ থাকবে।


ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ বছর প্রথমবার ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই কিছু ঘাটতি থাকতে পারে। তবে আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়েই এ সুবিধা পাওয়া যাবে বলে মনে করেন তিনি। অন্যান্য অসামঞ্জস্যতা থাকবে না।


শুধু তা-ই নয়, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের সময় নিয়েও জটিলতা তৈরি হতে পারে। কোনো পরীক্ষার্থী তিন বিষয়ে অকৃতকার্য হয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। পরে পুনর্নিরীক্ষণের ফলে যদি এক বা দুই বিষয়ে পাস করেন, তাহলে তাঁর সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও