এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল

ডেইলি স্টার প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৬

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ানো হয়েছে।


শিক্ষার্থীরা রোববার দুপুর ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।


শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।


কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদনের কার্যক্রম ব্যাহত হয়। এতে অনেক পরীক্ষার্থী আবেদন জমা দিতে পারেননি। তাদের সুবিধার্থে আবেদনের সময় ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে।


এর আগে পুনর্নিরীক্ষার আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল শনিবার মধ্যরাত পর্যন্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও