মানুষ যখন ন্যায়বিচার পায় না তখন নিজেরাই প্রতিরোধ শুরু করে: নাহিদ ইসলাম
ডিসেম্বরে কোনো আপার আসার সুযোগ নেই, আসলে ফাঁসির মঞ্চও প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা গত দুই বছরে ওসমান হাদী হত্যার বিচার পাইনি। জুলাই অভ্যুত্থানের শহীদ হওয়া ভাইদের হত্যার বিচারও পাইনি। মনে রাখবেন, মানুষ যখন ন্যায়বিচার না পায়, তখন নিজেরাই প্রতিরোধ করা শুরু করে।’
নাহিদ আরও বলেন, ‘বাংলাদেশের ছাত্রজনতা এখনো ঘুমিয়ে পড়ে নাই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো ঘুমিয়ে পড়ে নাই। আপনাদের সেটার প্রমাণ দিতে হবে। আপনাদের সিনিয়ররা আন্দোলন করে গেছে, আর আপনাদের কাজ হচ্ছে তার ধারাবাহিকতা ধরে রাখা। কোনো ফ্যাসিবাদের জায়গা বিশ্ববিদ্যালয়ে হবে না। ২৪-এর গণ-অভ্যুত্থানের যে ইনকিলাবের জয়গান শুরু হয়েছিল, সেটি অব্যাহত রাখতে হবে। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আমাদের প্রতিরোধের মাস। আমরা ৭১-এ বিজয় লাভ করেছি, ২৪-এ বিজয় লাভ করেছি, ২০২৬-এর ডিসেম্বরসহ সব ডিসেম্বরে বাংলাদেশের ছাত্রজনতা বিজয় লাভ করবে।’
- ট্যাগ:
- রাজনীতি
- ন্যায় বিচার
- নাহিদ ইসলাম