ছায়ানটে ‘দেশের গানে’ অসাম্প্রদায়িক চেতনার ডাক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ২২:১১
দেশের গান, মুক্তিযুদ্ধের চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে রাজধানীর ছায়ানট মিলনায়তনে হয়ে গেল ‘দেশের গান’।
‘২৭ ধানমন্ডি- গাই বাংলার গান পর্ষদের’ উদ্যোগে শুক্রবার এ দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়। এতে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, প্রকৃতি, মাটি ও মানুষের গান শোনান ছয় শিল্পী।
‘একবার যেতে দে না, আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে’ এবং ‘এক নদী রক্ত পেরিয়ে’ গান তিনটি শোনান মৌমিতা বড়ুয়া।