ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ জন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ২২:১১

দেশে গত এক দিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


এই সময়ে আরও ১৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৪৫৮ জনের প্রাণ গেল; এর মধ্যে চলতি নভেম্বরের প্রথম সাত দিনেই ৩৯ জন প্রাণ হারিয়েছেন।


এর আগে অক্টোবর মাসে ১৭৪ জনের এবং সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে ৭১৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।


অন্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ৩১১, বরিশালে ২১৩, খুলনায় ১৯০, রাজশাহী ১১৫, রংপুর বিভাগে ৬০, ময়মনসিংহে ৫০, সিলেটে জন ভর্তি হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও