ইন্দিরার জরুরি অবস্থা জারির সময় সন্তান রাজীব-সঞ্জয়ের কী ভূমিকা ছিল, কী বলছেন সোনিয়া

প্রথম আলো প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ২১:০১

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মনে করেন, গত ১২ বছরে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রিত্বে দেশের গণতন্ত্র, সাংবিধানিক সংস্থা ও রাজনৈতিক ব্যবস্থার প্রভূত ক্ষতি হয়েছে। পরবর্তী নির্বাচনে ক্ষমতার পালাবদল ঘটলেও গণতন্ত্রের স্বাস্থ্য রক্ষা করতে অনেক সময় চলে যাবে। রাজনৈতিক দলগুলোকেও অনেক খাটতে হবে।


সোনিয়া বলেছেন, ক্ষতি যে কী প্রবল, মানুষজন তা বুঝতে পারছেন। জনগণ ক্রমশ ধৈর্য হারাচ্ছেন। অসন্তুষ্ট হতে শুরু করেছে। নিজেকে আশাবাদী বর্ণনা করে সোনিয়া বলেছেন, তাঁর বিশ্বাস, ভারতীয় জনগণ প্রকৃত শাসনব্যবস্থায় ফিরে যাওয়াকে স্বাগত জানাবেন।


১০ নভেম্বর সোনিয়া গান্ধীর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ প্রকাশিত হতে চলেছে। এ উপলক্ষে সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য হিন্দুতে আজ শনিবার সোনিয়া গান্ধীর এক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তাতে নরেন্দ্র মোদি সরকারের নীতি ও কর্মপদ্ধতির সমালোচনা প্রসঙ্গে সোনিয়া এ মন্তব্য করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও