সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ
যুগান্তর
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১৪:১১
বিএনপি সরকারের ১ বছর পর দেখা যাবে অর্থনীতি থেকে আইনশৃঙ্খলা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, এমন ভবিষ্যৎবাণী করেছেন সংসদ সদস্য ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর বাংলামোটরে এনপিসির আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বরাবরই আওয়ামী লীগকে পথ দেখিয়েছে বিএনপি। দলটি সব আন্দোলনের সুবিধাও নিতে চায়। জুলাই অভ্যুত্থানকে ঘিরে হীনমন্যতায় ভুগছে বিএনপি।
এনসিপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কথা বলছে। কিন্তু আগে আওয়ামী লীগের শাসনামলের অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার করতে হবে। তারপর তাদের পুনর্বাসন বা প্রাসঙ্গিকের কথা আসবে।