জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

বিডি নিউজ ২৪ মেলান্দহ প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১৩:২৬

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় মোটরসাইকেল ও ইজিবাইকে থাকা একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।


জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক।


নিহতরা হলেন, ইজিবাইকের যাত্রী ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০) ও তাদের ৮মাস বয়সি মেয়ে রিফা। নিহত অন্যজন মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন। তিনি মেলান্দহ উপজেলার বকুলতলা এলাকার বাসিন্দা।


আহতদের মধ্যে হযরত আলী (৩৫) উপজেলার শিহাটা এলাকার লেঞ্জা মিয়ার ছেলে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।


স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহমুদুল হক বলেন, সকালে একটি ইজিবাইক মেলান্দহের শিমুলতলী থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে আসছিল একটি মোটরসাইকেল।


এ সময় জামালপুরগামী একটি ট্রাক প্রথমে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়; পরে সামনে থাকা ইজিবাইককেও চাপা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও