শীতে ফোনের চার্জ হতে দেরি হচ্ছে, কারণ জানেন কি?
শীতের সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়েই দেখলেন, ব্যাটারির চার্জ অনেকটা কমে গেছে। আবার চার্জে বসানোর পরও আগের মতো দ্রুত চার্জ হচ্ছে না। কখনো ২০-৩০ শতাংশ চার্জ থাকা অবস্থাতেই হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে স্মার্টফোন। এমন সমস্যায় পড়লে অনেকেই ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে বলে চিন্তিত হন। কিন্তু সব সময় এর কারণ ফোনের ত্রুটি নয়। বাইরের তাপমাত্রা কমে যাওয়ার কারণেও স্মার্টফোনের ব্যাটারির কার্যক্ষমতায় পরিবর্তন আসতে পারে।
বর্তমানে অধিকাংশ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে সবচেয়ে ভালো কাজ করে। অতিরিক্ত গরম যেমন ব্যাটারির জন্য ক্ষতিকর, তেমনই প্রচণ্ড ঠান্ডাও এর স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে। কেন এমন হয়, আর শীতকালে কীভাবে ফোনের ব্যাটারি ভালো রাখবেন, জেনে নিন।
ঠান্ডায় ফোনের চার্জ হতে দেরি হয় কেন?
লিথিয়াম-আয়ন ব্যাটারির ভেতরে চার্জ জমা ও সরবরাহের জন্য রাসায়নিক বিক্রিয়া এবং আয়নের চলাচল গুরুত্বপূর্ণ। তাপমাত্রা অনেক কমে গেলে এই প্রক্রিয়ার গতি ধীর হয়ে যায়। ফলে ব্যাটারি স্বাভাবিক অবস্থার মতো দ্রুত চার্জ গ্রহণ করতে পারে না।
এ কারণে শীতের সময় ফোন চার্জে লাগানোর পরও চার্জের গতি কম দেখা যেতে পারে। তবে সব ফোনে একই মাত্রায় এই সমস্যা দেখা যায় না। ফোনের মডেল, ব্যাটারির অবস্থা এবং আশপাশের তাপমাত্রার ওপর বিষয়টি নির্ভর করে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন চার্জ
- শীতকাল