টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন মোহাম্মদ শামি

যুগান্তর প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৭

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। শুক্রবার ইনস্টাগ্রামে এক ভিডিও দিয়ে তিনি এ ঘোষণা দিয়েছেন। বর্তমানে ৩৬ বছর বয়সী শামি ২০১৩ সালের নভেম্বরে টেস্ট অভিষেকের স্বাদ পেয়েছিলেন, সেই সিরিজ দিয়েই আবার কিংবদন্তি শচীন টেন্ডুলকার অবসরে গিয়েছিলেন।


অভিষেকেই বোঝা গিয়েছিল, শামি কতটা ভয়ংকর হতে পারেন। স্টাম্প লক্ষ্য করে বল করা ছিল তার শক্তি। সে ম্যাচেই তিনি ৯ উইকেটের ৭টি পেয়েছিলেন বোল্ড বা এলবিডব্লিউ থেকে। সিম সোজা রাখার সহজাত দক্ষতাও ছিল। 


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে তিনি দুই ইনিংস মিলিয়ে ১১৮ রানে নেন ৯ উইকেট। আজও এটি তার সেরা বোলিং। রিভার্স সুইংয়ের কারণে এই পারফর্ম্যান্স আরও আলাদা হয়ে আছে।


ভারতের হয়ে শামি ৬৪টি টেস্ট খেলেছেন। উইকেট নিয়েছেন ২২৯টি। ভারতের ইতিহাসের সেরা পাঁচ পেসারের তালিকার ঠিক বাইরে আছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও