রোহিঙ্গা সংকট: আন্তর্জাতিক আদালতের রায়ে কি খুলবে প্রত্যাবাসনের পথ?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৫

প্রায় ৯ বছর ধরে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা অপেক্ষায় আছেন নিজ দেশে ফেরার। কিন্তু জাতিসংঘ স্বীকৃত নিপীড়িত জনগোষ্ঠীটির নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার প্রশ্নে আটকে আছে প্রত্যাবাসন প্রক্রিয়া। 


আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছে এই জনগোষ্ঠীর মধ্যে। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় তাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবিকে কতটা এগিয়ে নেয়, সেদিকে তাকিয়ে আছেন রোহিঙ্গা নেতারা। 


তাদের প্রত্যাশা, আদালতের সিদ্ধান্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ঐতিহাসিক উপস্থিতি ও অধিকার-সংক্রান্ত দাবিকে শক্তিশালী করবে। দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরিতে ভূমিকা রাখবে। 


২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ৮ লক্ষাধিক রোহিঙ্গা, সব মিলিয়ে প্রায় ১২ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এবং নোয়াখালীর ভাসানচর মিলিয়ে ৩৪টি ক্যাম্পে বসবাস করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও