এলপিজির সরকারি দাম আশপাশের দেশের তুলনায় ৪৫ শতাংশ পর্যন্ত বেশি

ডেইলি স্টার প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৩

পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের সরকারি বা প্রকাশিত খুচরা দরের তুলনায় প্রায় ৩০ থেকে ৪৫ শতাংশ বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি হচ্ছে বাংলাদেশে।


ইরান যুদ্ধ শুরুর ঠিক আগে ফেব্রুয়ারিতে বাংলাদেশে এলপিজির যে খুচরা দাম ছিল, বর্তমানে তা প্রায় ৫২ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় আমদানিকারকদের আরও দূরের উৎস থেকে এলপিজি আনতে হচ্ছে।


এতে একদিকে যেমন পরিবহন ব্যয় বেড়েছে, পাশাপাশি বাড়তি প্রিমিয়াম দিতে হচ্ছে পণ্যবাহী জাহাজের চালান নিশ্চিত করতে।


ফেব্রুয়ারিতে প্রতি কেজি এলপিজির দাম ছিল ১১৩ টাকা। নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সা।


একই সময়ে মুদ্রা বিনিময় হার সমন্বয়ের পর পাকিস্তানে এলপিজির খুচরা দাম বেড়েছে প্রায় ৩৪ শতাংশ, শ্রীলঙ্কায় ১২ শতাংশ ও ভারতে ৭ শতাংশ। নেপালে সর্বশেষ পাওয়া দাম ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি।


নভেম্বরের দর অনুযায়ী, প্রতি কেজি এলপিজি পাকিস্তানে প্রায় ১৩২ টাকা, শ্রীলঙ্কায় ১৩০ টাকা এবং নেপালে ১১৯ টাকা। দেশগুলোর প্রকাশিত দাম ও বিনিময় হার ধরে হিসাব করে এ তথ্য পাওয়া গেছে।


তবে পাকিস্তানের ক্ষেত্রে এলপিজির আনুষ্ঠানিক মূল্যের সঙ্গে প্রকৃত বাজারদরের ফারাক থাকতে পারে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেখানকার খোলাবাজারে দাম সরকারি দরের প্রায় দ্বিগুণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও