ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ টপকাতে পারবে বাংলাদেশ?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১১:১০

সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্ট জয়ের বিকল্প নেই। তবে এই টেস্ট জিততে হলে তৃতীয় দিনে শক্তভাবে ঘুরে দাঁড়ানোটা খুবই জরুরি বাংলাদেশের জন্য। ৮৮ রানে ৩ উইকেট হারানো স্বাগতিকরা কি পারবে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহকে টপকাতে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এমনটা বাস্তব করতে হলে প্রথম দায়িত্বটা তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের কাঁধে।


চোটের কারণে টেস্ট থেকে বাইরে চলে গেছেন সাদমান ইসলাম। গোড়ালির চোটের কারণে কনকাশন সাব খেলোয়াড় খেলানোর সুযোগ নেই স্বাগতিকদের কাছে। দ্বিতীয় দিন শেষে ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া হৃদয় ও মুশফিককে খেলতে হবে দায়িত্ব নিয়ে।


নতুন দিন নতুন করে উইকেটে থিতু হতে হবে উইকেটে। অযথা ঝুঁকি না নিয়ে রানের চাকা সচল রাখতে হবে। কঠিন হলেও অসম্ভব নয় লিড নেওয়া। হৃদয় ২৯ ও ১৯ রানে মুশফিক অপরাজিত আছেন। দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ ২৬৮ রানে পিছিয়ে থেকে।


চলমান টেস্টে দুর্দান্ত বোলিং করছেন পেসাররা। শামার জোসেফ, জেইডেন সিলস ও জশুয়া বিশপদের তাই দেখেশুনেই খেলতে হবে বাংলাদেশের ব্যাটারদের। দায়িত্ব কেবল মুশফিক আর হৃদয়ের ওপর নয়। পরের দুই ব্যাটার লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজেরও। টেস্টে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার লিটন। টেস্টে মিরাজেরও আছে একাধিক সেঞ্চুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও