মুশফিকের পর ক্যাচ শিখিয়ে ফিরলেন লিটন, হৃদয়ের প্রথম ফিফটি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১১:১১

আন্তর্জাতিক ক্যারিয়ারে তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথম হাফসেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়। তাকে করতালিতে অভিবাদন জানাতে ড্রেসিংরুমের বাইরে এসেছিলেন কোচ ফিল সিমন্স। হৃদয়ের জন্য এটি বিশেষ এবং সাম্প্রতিক সময়ে বিপর্যস্ত বাংলাদেশের ব্যাটিংয়ের জন্য সান্ত্বনা বলেই হয়তো এই দৃশ্য! অবশ্য তার আগেপরের চিত্রটা স্পষ্ট। ওয়েস্ট ইন্ডিজের শর্ট ফিল্ডারকে ক্যাচ শিখিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।


১৩৮ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। এখনও সফরকারী ক্যারিবীয়দের চেয়ে তারা ২১৬ রানে পিছিয়ে আছে। ১০৯ বলে প্রথম টেস্ট ফিফটি পূর্ণ করে ক্রিজে আছেন হৃদয়। তাকে সঙ্গ দিতে নেমেছেন মেহেদি হাসান মিরাজ। এর আগে আজ (শনিবার) ৩ উইকেটে ৮৮ রান নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।


দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে চতুর্থ উইকেটে জুটি গড়েছিলেন মুশফিক-হৃদয়। আলোকস্বল্পতায় আগেভােগেই দিনের খেলা ইতি টানার সময় হৃদয় ২৯ ও মুশফিক ১৬ রানে অপরাজিত ছিলেন। তাদের সেই জুটি ৭৩ রান পর্যন্ত স্থায়ী হলো। দুজন তৃতীয় দিনের শুরুটা দারুণভাবে এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিলেও মুশফিকের অহেতুক এক শটে তা ভেস্তে গেছে। জোমেল ওয়ারিকানের ভাসানো বলে রাউন্ড দ্য উইকেটে শট খেলে শর্ট কাভারে ক্যাচ দিলেন মুশফিক। ফিরলেন ৩৪ রানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও