আদাবর থানার পাশে ২ হাতবোমা বিস্ফোরণ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ২৩:৫৩
রাজধানীর আদাবর থানার পাশে দুই হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি শুক্রবার রাত ৯টা ৫ মিনিটের দিকে হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল হক বলেন, “আদাবর থানার পাশে সেইলরের শোরুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।”
এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হাতবোমা বিস্ফোরণ