৭ নভেম্বরের শোভাযাত্রা: রাজপথে শক্তির জানান দিতে চায় বিএনপি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ২১:২২

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য নিয়মিত বিরতিতে লংমার্চ-সমাবেশ করছে। বিপরীতে ক্ষমতাসীন বিএনপি মাঠে তেমন উপস্থিত নেই। এবার সেই চিত্রে বদল আনতে আগ্রহী দলটি। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তারা রাজধানীতে শোভাযাত্রা আয়োজনের মাধ্যমে রাজপথে শক্তির জানান দিতে চায়।


দলীয় এ কর্মসূচিতে নেতৃত্ব দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ২১ বছর আগে ২০০৫ সালের সেপ্টেম্বরে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় তৎকালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এরপর দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে প্রত্যাবর্তন এবং রাষ্ট্রক্ষমতায় এসে দলের নেতাকর্মীদের নিয়ে রাজপথের কর্মসূচিতে নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি।


দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীতে শনিবারের (৭ নভেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তারেক রহমানের সরাসরি নেতৃত্বে হতে যাওয়া কর্মসূচিটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দল। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে নিয়েছে বিশেষ প্রস্তুতি।



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও