মার্কিন সেনারা ১ হাজার কিমি পিছিয়ে গেছে, দাবি বিপ্লবী গার্ডের
ইরানের সঙ্গে সর্বশেষ যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সেনারা যেখানে ছিল সেখান থেকে তারা এক হাজার কিলোমিটার পিছিয়ে গেছে বলে দাবি করেছেন ইসলামিক বিপ্লবী গার্ডের অন্যতম শীর্ষ কমান্ডার আলি ফাদাভির।
আলি ফাদাভির বিপ্লবী গার্ডের কমান্ডারদের উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আজ শুক্রবার (৬ নভেম্বর) বলেছেন, তাদের প্রতিরোধের কারণে মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর মার্কিন সেনারা তাদের যুদ্ধাস্ত্র নিয়ে ইরানের সীমান্ত থেকে যেখানে ছিল, এখন সেখান থেকে তারা এক হাজার কিলোমিটার দূরে আছে।
আলি ফাদাভি বলেন, “যখনই মার্কিন সেনারা আমাদের সীমান্তের কাছাকাছি আসার চেষ্টা করেছে, আমরা তা প্রতিহত করেছি। যা তাদের দূরে রাখতে সাহায্য করেছে।”
যুক্তরাষ্ট্র ইরানি জনগণকে তাদের চাপের কাছে নতি স্বীকার করাতেও ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিপ্লবী গার্ডের এ কমান্ডার। তিনি বলেছেন, আমাদের দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানিদের তাদের লক্ষ্য থেকে সরাতে এবং তাদের চাপের কাছে নতি স্বীকার করাতে পারেনি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক