মুশফিক-হৃদয়ের ব্যাটে লিডের আশা বাংলাদেশের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ২০:১৯

সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ৫১ রানে ৩ উইকেট হারানোর পর দলকে টেনে তোলার চেষ্টা চালান তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। তবে আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা। এর আগে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮৮ রান।


দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশ পিছিয়েই রয়েছে স্বাগতিক বাংলাদেশ। এরপরও লিডের স্বপ্ন দেখছে টাইগাররা।


দিন শেষে সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ বলেন, ‘এখন যে পার্টনারশিপটা হচ্ছে, মুশফিক ভাই ও হৃদয় কন্টিনিউ করে গেলে আমার মনে হয় লিড নিতে পারব। আশা করি, আমরা ভালো লিড না পেলেও ওদের রান কমপিট করতে পারব। উইকেট এখনও ভালো। স্পিনে ফাস্ট বোলিংয়ের মতো ওরকম কিছু হয়নি। এখনও ব্যাটাররা যদি খেলতে পারে ভালোভাবেই শেষ করতে পারব।’


পরে নিজের পাঁচ উইকেট প্রাপ্তির আরেক প্রশ্নে হাসান বলেন, ‘আমি বিষয়গুলো খুব সাধারণভাবেই দেখি। তবে অবশ্যই চেষ্টা করে যাব, সামনে যতবার টেস্ট ক্রিকেট খেলব, ততবার যেন এমন অর্জন করতে পারি। পাঁচ উইকেটের ইনিংস সবসময়ই বিশেষ কিছু। তাই এ ধরনের পারফরম্যান্সের জন্য চেষ্টা চালিয়ে যাব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও