কেন ভারতে থাকছেন, আদালতকে জানালেন নোরা ফাতেহি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ১৯:৫৪

বলিউড অঙ্গনের প্রতারক কিংবা 'কনম্যান' হিসেবে পরিচিত সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি চাঁদাবাজির মামলায় সাক্ষী হিসেবে ভারতের দিল্লির আদালতে হাজির হতে হয়েছে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে। মামলার তদন্তে আগে থেকেই তার নাম এসেছে। 


তবে শুক্রবার (৬ নভেম্বর) আদালতে নিজের বক্তব্য দিতে গিয়ে উঠে আসে ভারতে তার অবস্থানের প্রসঙ্গও। নোরা জানান, টি-সিরিজের সঙ্গে কাজের জন্য ভিসা নিয়ে ভারতে রয়েছেন তিনি। একই সঙ্গে চেন্নাই সফর ও সুকেশের স্ত্রী লীনা পলসের সঙ্গে সাক্ষাতের বিষয়েও আদালতকে জানান অভিনেত্রী।


মরক্কোর বংশোদ্ভূত কানাডীয় নাগরিক নোরাকে এর আগে দুইবার তলব করেছিল আদালত। চলতি মাসের শুরুতে তার আইনজীবী হাজিরা থেকে অব্যাহতি চাইলে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। তিনি বলেন, সাক্ষী হিসেবে নোরার আদালতে উপস্থিত হওয়া উচিত ছিল। আদালতকে অবহেলা না করারও সতর্কতা দেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও