কাতারের মাধ্যমে ওয়াশিংটনে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭

কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে ইরান।


তবে ওয়াশিংটন আগে তেহরানের দেওয়া সাত দফা দাবি পূরণ করলেই কেবল এই প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।


জ্যেষ্ঠ এক ইরানি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।


ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে প্রস্তাবটি পর্যালোচনা করছে। তবে প্রস্তাবের বিস্তারিত বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর দুই দেশের সংঘাত আবারও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে লড়াই বন্ধে তোড়জোড় বাড়িয়েছেন মধ্যস্থতাকারীরা।


ভোটের পর সামরিক অভিযান ফের শুরুর সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুদ্ধ আবার শুরু হলে আরও বড় পরিসরে পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে ইরান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও