You have reached your daily news limit

Please log in to continue


মধ্যবর্তী নির্বাচনের ধাক্কায় এআই খাতের শেয়ারে ধস, নাসডাক হারাল আড়াই ট্রিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির জয়ের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসার ধীর হওয়ার শঙ্কায় বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের ব্যাপক দরপতন হয়েছে।

রয়টার্স লিখেছে, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় এআই অবকাঠামো, বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণে সরকারি নজরদারি ও বিধিনিষেধ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এ খাতের বিনিয়োগকারীদের অনেকে।

মূলত এমন আশঙ্কা থেকেই বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটে শেয়ার বিক্রি করে দেওয়ার ব্যাপক চাপ তৈরি হয়। আর তাতে যুক্তরাষ্ট্র ও এশিয়ার প্রধান প্রযুক্তি কোম্পানিগুলোর বাজারমূল্য থেকে শত শত বিলিয়ন ডলার স্রেফ মুছে যায়।

রয়টার্সের খবরে বলা হচ্ছে, এই ধসের জেরে বৃহস্পতিবারের লেনদেন শেষে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি-নির্ভর শেয়ারবাজার নাসডাক কম্পোজিট সূচক ৫ দশমিক ৫ শতাংশেরও বেশি কমে যায়।

২০২৫ সালের এপ্রিলে ডনাল্ড ট্রাম্পের 'লিবারেশন ডে'-এর পর নাসডাকে এক দিনে এটিই সবচেয়ে বড় দরপতনের ঘটনা।

অন্যদিকে নাসডাক-১০০ সূচক কমেছে ৬ দশমিক ৪ শতাংশ। ডাও জোন্সের হিসাব অনুযায়ী, নাসডাক-১০০ সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বাজারমূল্য থেকে একদিনে প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি ডলার উধাও হয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন