মূল্যস্ফীতির চাপে ক্লান্ত ক্রেতা, ৫০ শতাংশ ছাড়েও জমছে না ব্র্যান্ডের পোশাকের বাজার

ডেইলি স্টার প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩০

ব্র্যান্ডের পোশাকের দোকানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা থাকলেও খুব একটা ক্রেতার দেখা নেই। টানা কয়েক বছর প্রায় দুই অঙ্কের কাছাকাছি মূল্যস্ফীতির চাপে মানুষের কেনার সামর্থ্য এখন বেশ তলানিতে। মাত্র কয়েক সপ্তাহ আগেই শেষ হয়েছে পূজার কেনাকাটাও।


এ ছাড়া দেশজুড়ে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সাশ্রয়ে বাজার, শপিং মল ও দোকান এখন খোলা রাখা যাচ্ছে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। আগে অন্তত রাত ১০টা পর্যন্ত খোলা থাকত। ফলে কাজ শেষে মানুষ সাধারণত যে সময়ে কেনাকাটা করতে বের হন, সেই সন্ধ্যা-রাতের মূল সময়টাই এখন হাতছাড়া হচ্ছে।


ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বছরের একই সময়ের তুলনায় তাদের বিক্রি অন্তত ২০ শতাংশ কমেছে।


রাজধানীর বনানীর সায়মা ফ্যাশন আউটলেটের ব্যবস্থাপক মো. সাফিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখন যে তাকগুলো পোশাকে ঠাসা দেখছেন, গত বছর ছাড় শুরুর পর এই সময়ে সেগুলো প্রায় খালি হয়ে গিয়েছিল।’


শালোয়ার-কামিজ, শাড়ি, লেহেঙ্গার মতো নারীদের পোশাক বিক্রি করে প্রতিষ্ঠানটি। শহরে এর কয়েকটি শাখা রয়েছে। সাফিন বলেন, ‘গত বছর এই সময়ে আপনার সঙ্গে কথা বলার সময়ই পেতাম না। এবার অবস্থা ভিন্ন। ক্রেতা হাতেগোনা।’


তার হিসাবে, গত বছরের তুলনায় বিক্রি কমেছে ৩০ শতাংশ।


সাফিনের ভাষ্য, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকট এবং এর জের ধরে হঠাৎ জ্বালানি ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে ব্যবসার পরিবেশ যেমন ঘোলাটে হয়েছে, তেমনি ক্রেতাদের আস্থাতেও সংকট তৈরি হয়েছে। দোকান খোলা রাখার সময় কমে যাওয়ার কারণেও বিক্রি কমেছে বলে জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও