জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তিন-চতুর্থাংশ বাংলাদেশ-আফগানিস্তানে: জাতিসংঘ

ডেইলি স্টার প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৯

খরা, বন্যা ও দাবদাহসহ জলবায়ুজনিত বিভিন্ন দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোতে প্রায় ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ বসবাস করছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।


ঝুঁকিপূর্ণ এই জনগোষ্ঠীকে পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তার জন্য আরও বেশি অর্থায়ন প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।


জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ৩১) আগে ইউএনএইচসিআর প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে আজ শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, আগামী ৯-২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনের আগে জাতিসংঘ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্কবার্তা জানাচ্ছে।


ইউএনএইচসিআর প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান ও বাংলাদেশের মতো ভয়াবহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে জোরপূর্বক বাস্তুচ্যুত মোট জনগোষ্ঠীর প্রায় তিন-চতুর্থাংশ বসবাস করছেন।


এই তথ্য যুদ্ধ, আশ্রয়চ্যুতি ও জলবায়ু পরিবর্তনের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে প্রকাশ্যে এনেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।


ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার (অপারেশনস) আন্তন লেইস গার্সিয়া বলেন, ‘ঝুঁকিপূর্ণ ও বাস্তুচ্যুত জনগণের টিকে থাকার মূল লড়াই এখন জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। যাদের সবচেয়ে বেশি সাহায্য প্রয়োজন, তাদের জন্য জলবায়ু অর্থায়ন পৌঁছানো জরুরি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও