ভুটানের বিপক্ষে জয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের
৬৯ মিনিটে সুপার সাব ইবরাহিমের করা গোলটিই হয়ে থাকলো ইতিহাস হয়ে। ঘরের মাঠে ভুটানের বিপক্ষে এই একটি গোলই ১-০ ব্যবধানে অসাধারণ এক জয় এনে দিলো স্বাগতিক বাংলাদেশকে।
সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নেমে প্রথমার্ধে গোলশূন্য ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে এসে ভুটানের জালে বল জড়াতে সক্ষম হয় বাংলাদেশ দলের ফুটবলাররা।
৬৯তম মিনিটে গোলটি করেন বদলি খেলোয়াড় ইবরাহিম। এর মাত্র ৫ মিনিট আগে বিশ্বনাথ ঘোষের জায়গায় মাঠে নেমেছিলেন তিনি। ৬৯তম মিনিটে জায়ান আহমেদের পাস থেকে পাওয়া বলে দারুণ গোলটি করেন সুপার সাব ইবরাহিম।
এর আগে প্রথম ম্যাচের প্রথমার্ধে হতাশ করে স্বাগতিকরা। ভুটানের বিপক্ষে বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচের প্রথম ৪৫ মিনিট শেষ হয়েছে গোলশূন্য সমতায়। শুধু গোল না পাওয়াই নয়, পুরো প্রথমার্ধে পরিকল্পিত ও গোছানো ফুটবলেরও ছাপ রাখতে পারেনি বাংলাদেশ।
- ট্যাগ:
- খেলা
- সাফ চ্যাম্পিয়নশিপ
- বাংলাদেশের জয়