বিয়েতে অতিথি আসবে না ভেবে অপরিচিতদের নিমন্ত্রণ, হাজির ১০ হাজার মানুষ
বিয়ের দিনটি ঘিরে কত স্বপ্নই না থাকে! পরিবার, আত্মীয়স্বজন আর বন্ধুদের উপস্থিতিতে আনন্দমুখর হয়ে উঠবে চারপাশ। কিন্তু চীনের এক তরুণের মনে ছিল উল্টো দুশ্চিন্তা। তাঁর বিয়েতে অতিথি আসবে তো? ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। মা–ও ছিলেন না পাশে। ফলে আত্মীয়স্বজনের উপস্থিতি ছাড়াই বিয়ের আয়োজন করতে হবে ভেবে মন খারাপ ছিল তাঁর।
শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত মানুষদের বিয়ের নিমন্ত্রণ জানালেন তিনি। আশা করেছিলেন, হয়তো ১০ থেকে ২০ জন আসবেন। কিন্তু যা ঘটল, তা তাঁর কল্পনাকেও ছাড়িয়ে গেল।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হন ১০ হাজারের বেশি মানুষ। কেউ নিয়ে আসেন উপহার, কেউ খাবার। কেউ আবার বিয়ের রান্না থেকে শুরু করে গাড়ির ব্যবস্থাও করে দেন।
ঘটনাটি চীনের ইউনান প্রদেশের ঝাওথং এলাকার। আলোচিত সেই তরুণের নাম শু চেংহং। বয়স ২৪ বছর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘শিয়াও শিয়াও শু’ নামেও পরিচিত।
৩১ অক্টোবর চীনের ইউনান প্রদেশে প্রেমিকা লুও চুইকে বিয়ে করেন শু চেংহং। এর ছয় দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত মানুষদের বিয়েতে আসার অনুরোধ জানিয়েছিলেন তিনি।
- ট্যাগ:
- জটিল
- বিয়ের অনুষ্ঠান
- বিচিত্র অভিজ্ঞতা