এআই কোডিং স্টার্টআপ কন্ডাক্টর অধিগ্রহণ করল মেটা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১৯:৩১

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে সক্ষমতা বাড়াতে এআই কোডিং স্টার্টআপ কন্ডাক্টর অধিগ্রহণ করেছে মেটা। কন্ডাক্টর এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একাধিক এআই এজেন্টকে কাজে লাগিয়ে সফটওয়্যার প্রকল্প তৈরি ও পরিচালনা করা যায়। তবে এ অধিগ্রহণের আর্থিক মূল্য বা চুক্তির বিস্তারিত প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।


প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, কন্ডাক্টর অধিগ্রহণের খবর প্রথম প্রকাশ করে অ্যাক্সিওস। পরে নিজেদের ব্লগে অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করে স্টার্টআপটি।


বুধবার এক ঘোষণায় কন্ডাক্টরের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চার্লি হোল্টজ জানান, প্রতিষ্ঠানটি এখন মেটার অংশ। আগামী বছরের শুরুতে গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হোল্টজ মেটার এআই বিভাগের প্রধান আলেকজান্ডার ওয়াং এবং সুপারইন্টেলিজেন্স ল্যাবসের পণ্য বিভাগের প্রধান নাট ফ্রিডম্যানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।


২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় কন্ডাক্টর। গত বছর প্রতিষ্ঠানটি তাদের মূল পণ্য চালু করে। প্ল্যাটফর্মটির মাধ্যমে সফটওয়্যার প্রকৌশলীরা একটি প্রকল্পের বিভিন্ন অংশে একাধিক এআই এজেন্টকে একসঙ্গে কাজে লাগাতে পারেন। প্রতিটি এজেন্ট আলাদা কর্মপরিবেশে কাজ করায় বড় সফটওয়্যার প্রকল্পের বিভিন্ন কাজ সমান্তরালভাবে এগিয়ে নেওয়া সম্ভব হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও