কীভাবে সমস্যার সমাধান করবেন?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১৯:২৯

ফোনের স্ক্রিনে নেটওয়ার্কের সব কয়েকটি বার দেখা যাচ্ছে। অথচ ওয়েবসাইট খুলতে সময় লাগছে, ভিডিও বারবার আটকে যাচ্ছে, এমনকি মেসেজ পাঠাতেও দেরি হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করেন, মোবাইল অপারেটরের নেটওয়ার্কে সমস্যা হয়েছে। কিন্তু সব সময় দায় টেলিকম সংস্থার নয়। আপনার স্মার্টফোনের কিছু সেটিংস ও ব্যবহারের অভ্যাসও ইন্টারনেটের গতি কমিয়ে দিতে পারে।


ফুল নেটওয়ার্ক মানেই দ্রুত ইন্টারনেট নয়


ফোনের নেটওয়ার্ক বার মূলত মোবাইল টাওয়ারের সঙ্গে সংযোগের সিগন্যালের মাত্রা বোঝায়। কিন্তু ইন্টারনেটের গতি নির্ভর করে আরও কয়েকটি বিষয়ের ওপর। যেমন-টাওয়ারের ব্যস্ততা, উপলব্ধ ব্যান্ডউইথ, নেটওয়ার্কের ধরন এবং ফোনের সক্ষমতা। তাই সিগন্যাল শক্তিশালী হলেও ডেটা আদান-প্রদানে ধীরগতি হতে পারে।


কেন কমে যায় ইন্টারনেটের গতি?


১. টাওয়ারে অতিরিক্ত ব্যবহারকারী


শপিং মল, রেলস্টেশন বা জনবহুল এলাকায় একই সময়ে অনেক মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। এতে টাওয়ারের ওপর চাপ বাড়ে। ফলে ভালো সিগন্যাল থাকলেও প্রত্যাশিত গতি পাওয়া যায় না।


২. ব্যাকগ্রাউন্ডে ডাটা খরচ


ফোনে ব্যবহার না করা অনেক অ্যাপও আড়ালে ইন্টারনেট ব্যবহার করে। ছবি ক্লাউডে আপলোড, অ্যাপের স্বয়ংক্রিয় আপডেট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সিঙ্ক করার কারণে আপনার ইন্টারনেট ধীর হতে পারে।


৩. ডাটা ও ব্যাটারি সেভার


এই মোডগুলো চালু থাকলে কিছু ফোন ব্যাকগ্রাউন্ডে ডাটা ব্যবহার সীমিত করে। ফলে নির্দিষ্ট অ্যাপের কার্যক্রমে ধীরগতি দেখা দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও