হংকংয়ের গণতন্ত্রপন্থি নেতা জোশুয়া ওংকে আরও ১০ বছরের কারাদণ্ড
হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনে গণতন্ত্রপন্থি কর্মী জোশুয়া ওংকে আরও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি ২০২০ সাল থেকে কারাগারে রয়েছেন।
বিদেশি শক্তির সঙ্গে আঁতাতের দায়ে বৃহস্পতিবার তাকে এই সাজা দেয় হংকং হাই কোর্ট।
২০২০ সালের ডিসেম্বর থেকেই কারাগারে রয়েছেন ৩০ বছর বয়সী এই আন্দোলনকারী। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে তার মুক্তি পাওয়ার কথা ছিল। আগের মেয়াদের সাজা শেষ হওয়ার মাত্র দুই মাস বাকি থাকতে তার ওপর নতুন এই কারাদণ্ড চাপিয়ে দেওয়া হলো।
রায় ঘোষণার সময় বিচারক উইলিয়াম ট্যাম বলেন, “শাস্তি অপরাধের গুরুত্ব অনুযায়ী হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে আসামির যে পরিকল্পনা ছিল, তার বিরুদ্ধে সমাজের তীব্র ক্ষোভ তুলে ধরা আদালতের দায়িত্ব। আসামির মতো অন্যরা যেভাবে বিদেশি শক্তি বা বহিরাগত পক্ষের সঙ্গে আঁতাত করেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
ওংয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিদেশে নির্বাসিত কর্মী নাথান ল ও অন্যান্যদের সঙ্গে যোগসাজশ করেছিলেন। তারা চীন ও হংকং সরকারের ওপর নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধ জারির আহ্বান জানান।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নেতা
- কারাদণ্ড
- গণতন্ত্রপন্থী