ডেঙ্গু প্রতিরোধে মাঠে রিজভী, চট্টগ্রামে বিলি করলেন লিফলেট

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১৯:০৩

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে প্রচারপত্র বিতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হাসপাতাল এলাকায় তিনি এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় হাসপাতালের আশপাশের দোকানপাট, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন। সকালে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন রুহুল কবির রিজভী।


লিফলেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। হাসপাতালের সামনে থাকা দোকানদার, পথচারী ও রোগীর স্বজনদের মধ্যেও এসব প্রচারপত্র বিতরণ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও