গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১৯:০২
দফায় দফায় জ্বালানি গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে হাঁড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে দলের ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে উত্তর বাড্ডায় আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় হাঁড়ি-পাতিল ও এলপিজি গ্যাস সিলিন্ডারের ছবি সংবলিত ফেস্টুন নিয়ে নারীরাও কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৮ মাস আগে
২ বছর, ৮ মাস আগে
২ বছর, ৮ মাস আগে