সোনার দাম এক লাফে বাড়ল ৫৪৮২ টাকা, তিন দফায় বেড়েছে ১২৭২ টাকা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১৮:৩৮
বিশ্ববাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
২০ ঘণ্টার ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে আরও ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
তাতে প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এ দরে সোনা বিক্রি হচ্ছে। অন্যান্য মানের সোনার দামও বাড়ানো হয়েছে।
তিন দিন আগে ২ নভেম্বর সকালে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছিল বাজুস; ভরি উঠেছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
বুধবার দুপুর পৌনে ২টায় বাড়ানো হয় ৩ হাজার ৩২৪ টাকা; ভরি ওঠে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৯ মাস আগে
২ বছর, ১০ মাস আগে
২ বছর, ১০ মাস আগে