‘৫০০ টাকার’ টিকিটে নেই ৫০০ দর্শকও

ডেইলি স্টার জাতীয় স্টেডিয়াম প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১৮:৩৪

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। ভারত ও পাকিস্তান মাঠে নামছে, অথচ গ্যালারিতে নেই সেই চেনা উত্তাপ। দর্শকদের চিৎকার, পতাকার দোল কিংবা মুহুর্মুহু গর্জনের বদলে চারপাশে ফাঁকা আসনের সারি। মাঠে দক্ষিণ এশিয়ার ফুটবলের দুই পরিচিত প্রতিপক্ষের লড়াই চললেও গ্যালারির চিত্র বলছে ভিন্ন গল্প। প্রায় ২২ হাজার দর্শক ধারণক্ষমতার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর দিকে দর্শকসংখ্যা পাঁচশও ছোঁয়নি!


অথচ এই ম্যাচের টিকিটের হিসাবেই রয়েছে পাঁচশ টাকার অঙ্ক। সাফ চ্যাম্পিয়নশিপের এক দিনের সাধারণ গ্যালারির টিকিটের দাম এক হাজার টাকা। সেই টিকিটে দেখা যাবে দুটি ম্যাচ। আয়োজকদের হিসাবে তাই প্রতি ম্যাচের দাম পাঁচশ টাকা। কিন্তু পাঁচশ টাকার সেই ম্যাচ দেখতে প্রথমার্ধ পর্যন্ত গ্যালারিতে পাঁচশ দর্শকও পাওয়া গেল না।শেষ দিকে দর্শকসংখ্যা কিছুটা বাড়লেও হাজার দেড়েকের বেশি হয়নি।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে এমন বিবর্ণ দৃশ্য দিয়েই শুরু হলো দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর নাম শুনলেই যে উত্তাপের প্রত্যাশা থাকে, তার ছিটেফোঁটাও যেন নেই গ্যালারিতে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচেও দর্শকদের এই অনাগ্রহ প্রশ্ন তুলে দিয়েছে, স্বাগতিক বাংলাদেশের ম্যাচ ছাড়া সাফের বাকি খেলাগুলোতে কতটা দর্শক পাওয়া যাবে?


মাঠে খেলা দেখতে আসা অল্প কয়েকজনের মধ্যে ছিলেন হাজারীবাগের বাসিন্দা, বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী রাকিবুল হাসান। ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই মাঠে আসার কথা জানিয়ে টিকিটের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তিনি, ‘এক হাজার টাকা দিয়ে টিকিট কিনেছি। এর সঙ্গে আসা-যাওয়া আর খাওয়ার খরচও আছে। সব মিলিয়ে দেড় হাজার টাকার মতো খরচ হয়ে যাবে। কয়েকজন বন্ধু মিলে আসতে চেয়েছিলাম। কিন্তু টিকিটের দাম শুনে কেউ আসেনি। আমি খেলা ভালোবাসি বলে একাই চলে এসেছি। তিন-চারশ টাকা টিকিট হলে হয়তো ওরাও আসত।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও