ঘুরতে যেতে পারেন ভুতুড়ে এই ৮ জায়গায়

ডেইলি স্টার প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১৮:৩২

নির্জন দুর্গ, পরিত্যক্ত হাসপাতাল কিংবা পুরোনো কোনো হোটেল—কিছু জায়গার সঙ্গে জড়িয়ে আছে ভয়ংকর সব গল্প। কোথাও শোনা যায় অশরীরীর আনাগোনা, কোথাও আবার মাঝরাতে ভেসে আসে অদ্ভুত শব্দ। এসব গল্পের সত্যতা প্রমাণিত না হলেও রহস্যময় স্থানগুলো দেখতে প্রতিবছর আগ্রহী হন অনেক পর্যটক।


ভূত-প্রেতে বিশ্বাস থাকুক বা না থাকুক, এসব জায়গায় যারা গেছেন, তাদের কেউ কেউ অস্বাভাবিক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের এমন আটটি রহস্যময় জায়গা সম্পর্কে।


ভানগড় দুর্গ, ভারত


রাজস্থানের জয়পুর ও আলওয়ার শহরের মাঝখানে আরাবল্লি পর্বতমালার কোলে অবস্থিত ভানগড় দুর্গ। সপ্তদশ শতকে রাজা মাধো সিং দুর্গটি নির্মাণ করেন। ভারতের অন্যতম ভৌতিক স্থান হিসেবে পরিচিত এই দুর্গ এখন জনপ্রিয় পর্যটনকেন্দ্র।


দুর্গের আশপাশে ছড়িয়ে আছে পুরোনো প্রাসাদ, মন্দির, পরিত্যক্ত বাড়ি ও বাজারের ধ্বংসাবশেষ। জায়গাটি ঘিরে প্রচলিত আছে নানা কিংবদন্তি। অনেক পর্যটক এখানে অস্বাভাবিক কিছু দেখার দাবি করেছেন। কেউ শুনেছেন অচেনা কণ্ঠস্বর। তবে দুর্গের নিরাপত্তারক্ষীরা এমন অভিজ্ঞতার কথা অস্বীকার করেছেন। সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত এই দুর্গে প্রবেশ নিষিদ্ধ।


ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি, যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এই পুরোনো কারাগার একসময় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কারাগার হিসেবে পরিচিত ছিল। ১৮২৯ সালে এটি চালু হয়। দীর্ঘ ১৪২ বছর ধরে এই কারাগারে বন্দিদের ওপর নির্যাতন, আত্মহত্যা ও রোগব্যাধির ঘটনা ঘটেছে। এখানে বন্দি ছিলেন কুখ্যাত অপরাধী স্লিক উইলি সাটন ও আল ক্যাপোনের মতো ব্যক্তিরা। ১৯৭১ সাল পর্যন্ত কারাগারটি চালু ছিল।


কারাগারের কর্মী, বন্দি ও দর্শনার্থীদের অনেকেই অস্বাভাবিক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। একবার গ্যারি জনসন নামের এক তালাচাবি মিস্ত্রি কারাগারের চার নম্বর সেল ব্লকে কাজ করার সময় অদ্ভুত এক শক্তির উপস্থিতি অনুভব করেন। তার ভাষ্য অনুযায়ী, মনে হয়েছিল কেউ তাকে দেখছে। পরে তিনি একটি কালো ছায়াকে দ্রুত সরে যেতে দেখেন। তবে কারাগার কর্তৃপক্ষ এটিকে ভৌতিক স্থান বলে দাবি করে না।


ওল্ড চাঙ্গি হাসপাতাল, সিঙ্গাপুর


সিঙ্গাপুরের চাঙ্গি এলাকায় অবস্থিত ওল্ড চাঙ্গি হাসপাতাল। ১৯৩৫ সালে ব্রিটিশ সরকার এটি নির্মাণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দখলদারত্বের মধ্যে হাসপাতালটি আহত জাপানি সেনা এবং মিত্রবাহিনীর কিছু যুদ্ধবন্দির চিকিৎসায় ব্যবহৃত হতো।


তবে হাসপাতালটি কেবল চিকিৎসাকেন্দ্র ছিল না। জাপানি সামরিক পুলিশ কেম্পেইতাইয়ের নিয়ন্ত্রণে এটি কারাগার হিসেবেও ব্যবহৃত হতো বলে জানা যায়। সেখানে নির্যাতনকেন্দ্র থাকার কথাও প্রচলিত। একটি কক্ষে মেঝেতে রক্তের দাগ, দেয়ালে মোটা শিকল এবং নির্যাতনের যন্ত্রের অবশিষ্টাংশ থাকার গল্প থেকে এমন ধারণার জন্ম হয়েছে। যদিও এসব তথ্যের সত্যতা নিশ্চিত নয়।


ফেয়ারমন্ট বানফ স্প্রিংস হোটেল, কানাডা


কানাডার বানফ ন্যাশনাল পার্কের পাহাড় ও সবুজের মধ্যে অবস্থিত ফেয়ারমন্ট বানফ স্প্রিংস হোটেল। ১৩০ বছরের বেশি সময় ধরে অতিথিদের সেবা দিয়ে আসছে হোটেলটি। এখানে ব্রিটিশ রাজপরিবারের সদস্য, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং অভিনেত্রী মেরিলিন মনরোর মতো বিখ্যাত ব্যক্তিরাও থেকেছেন।


হোটেলটি ঘিরে রয়েছে নানা ভৌতিক গল্প। এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি হলো ৮৭৩ নম্বর কক্ষের গল্প। কথিত আছে, এই কক্ষে একই পরিবারের বাবা, মা ও মেয়েকে হত্যা করা হয়েছিল। পরে কক্ষটির প্রবেশপথ নতুন করে তৈরি করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও