ইয়ামাল-এমবাপে-রাফিনিয়া-হালান্ড ও দলীয় যত রেকর্ড
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১৪:৪০
দুই দিনে সম্পন্ন হয়েছে চলমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডের ১৮ ম্যাচ। যেখানে রোমাঞ্চকর সব ম্যাচ ছাপিয়েও ব্যক্তিগত নৈপুণ্যে খবরের শিরোনাম হয়েছেন তারকা ফুটবলাররা। দলীয়ভাবেও হয়েছে বেশ কিছু রেকর্ড। এই রাউন্ডে ভিয়ারিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। গ্রিসের এইকে এথেন্সের বিপক্ষে শেষ মুহূর্তে জয় নিশ্চিত করে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
স্লাভিয়া প্রাগকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে আর্সেনাল। অন্যদিকে, অভিষেক মৌসুমে চমক দেখানো কোমো ফরাসি ক্লাব লঁসকে ৯-১ গোলে বিধ্বস্ত করে উঠে এসেছে চতুর্থ স্থানে। অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। তবে বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে হেরেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। বরুসিয়া ডর্টমুন্ডের কাছে রিয়াল বেটিসও হেরেছে ২-১ ব্যবধানে।