দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একের পর এক স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশের সিনেমা। সেই ধারাবাহিকতায় এবার স্পেনের এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনায় পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ ও মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। উৎসবের এবারের আসরে ভিন্ন দুটি বিভাগে সম্মাননা পেয়েছে সিনেমা দুটি।
উৎসবের অফিশিয়াল সিলেকশন বিভাগে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘রইদ’। অন্যদিকে, আদার ন্যারেটিভ বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে ‘দেলুপি’। স্পেনের এই উৎসবে দুই সিনেমার এমন অর্জনে আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার আলোচনায় এসেছে বাংলাদেশের চলচ্চিত্র।