নির্বাচনী জুয়ায় মাস্কের হার: ঝুঁকিতে গোটা এআই ও প্রযুক্তি সাম্রাজ্য
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১৩:৫৯
ইলন মাস্কের রেকর্ড অংকের নির্বাচনী জুয়া শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। মধ্যবর্তী নির্বাচনে তার সমর্থিত প্রার্থীদের ভরাডুবির মধ্য দিয়ে প্রমাণ হল, ধনকুবেরদের রাজনৈতিক প্রভাব ও ঋণনির্ভর এআই সাম্রাজ্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার প্রযুক্তি মিত্রদের বিরুদ্ধে দেশজুড়ে জোরালো বিরোধিতার ফলে তাদের রাজনৈতিক প্রভাব ও ঋণনির্ভর ডেটা সেন্টার নির্মাণ কার্যক্রম এখন কড়া সমালোচনার মুখে পড়েছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
সংবাদমাধ্যমটির ‘ক্যাম্পেইন ফাইন্যান্স’ রেকর্ড বিশ্লেষণে দেখা গেছে, মধ্যবর্তী নির্বাচনে অন্তত ৪৭ কোটি ৪০ লাখ ডলার খরচ করেছেন মাস্ক। যার মধ্যে কেবল টেক্সাসেই তিনি ঢেলেছিলেন ২২ কোটি ৪০ লাখ ডলার, যা তার মোট নির্বাচনী খরচের প্রায় অর্ধেক।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নির্বাচনী প্রচারণা