গ্রেফতারি পরোয়ানার পর আদালতে পরীমনি, চাইবেন জামিন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পর আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আসেন তিনি। আদালত সূত্র জানিয়েছে, এ মামলায় পুনরায় জামিনের আবেদন করবেন পরীমনি।


সকালে আদালত এলাকায় গিয়ে দেখা যায়, একটি সাদা গাড়িতে বসে শুনানির জন্য অপেক্ষা করছেন এ অভিনেত্রী। এসময় তার সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের কয়েকজনকে দেখা যায়। সকাল ১০টা ৪০ মিনিটে প্রতিবেদনেটি লেখা পর্যন্ত তারা আদালত চত্বরেই অপেক্ষায় ছিলেন।


এর আগে গতকাল বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমনি আদালতে উপস্থিত না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও