রঙ পাল্টাচ্ছে অ্যালবিনো সাপের, দেখা মিলছে বিভিন্ন স্থানে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৭

ঢাকা, চট্টগ্রাম ও পঞ্চগড়ে আট দিনে মিলেছে দুটি অ্যালবিনো জলঢোঁড়া ও একটি পদ্মগোখরা সাপ।


এসব প্রজাতির সাপের শরীরের স্বাভাবিক রঙ পাল্টে হচ্ছে হলদেটে, সাদা বা হালকা গোলাপি। কাছাকাছি সময়ে ভিন্ন রঙের এসব সাপের দেখা মেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে আলোচনা।


প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, প্রাণীদের অ্যালবিনো হওয়ার কারণ শরীরে রঞ্জক পদার্থ মেলানিনের ঘাটতি। সাপের বেলাতেও জিনগত এই বিষয়টি স্বাভাবিক। শরীরের রঙে প্রভাব ফেললেও সাপের বিষধর হওয়া বা বিষহীন হওয়াতে কোনো প্রভাব ফেলে না।


তবে অ্যালবিনিজমের কারণে স্বাভাবিক রঙ হারানো সাপগুলো প্রাকৃতিক পরিবেশে ‘সহজ শিকার’ এ পরিণত হতে পারে, যা অ্যালবিনো সাপের টিকে থাকার জন্য ঝুঁকি বাড়ায়।


গবেষক ও প্রাণী নিয়ে কাজ করা সংশ্লিষ্টরা বলছেন, অ্যালবিনো সাপ আগেও বাংলাদেশে ছিল। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব সাপ বেশি প্রচার পাচ্ছে। পাশাপাশি প্রাণী রক্ষায় বিভিন্ন সংগঠনের সক্রিয়তা এবং মানুষের সচেতনতার কারণেও অ্যালবিনো সাপ এখন আলোচনায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও