প্রবাসী নারী শ্রমিকের জীবন

www.ajkerpatrika.com ফাহমিদা তাবাসসুম ফারহা প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫

দেশে কর্মসংস্থানের জন্য যথেষ্ট কাজের ক্ষেত্র না থাকার কারণে উন্নত জীবনের হাতছানি এবং পরিবারের জন্য একটি নিরাপদ জীবনের প্রত্যাশায় প্রতিবছর আমাদের দেশের লাখ লাখ মানুষ বিদেশে পাড়ি জমাতে বাধ্য হয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর এক তথ্য অনুযায়ী, বাংলাদেশের সিংহভাগ প্রবাসীর গন্তব্য মধ্যপ্রাচ্য, যার প্রায় ৭ থেকে ১০ শতাংশ নারী। তাঁদের মধ্যে অধিকাংশ নারী গৃহপরিচারিকার কাজে যুক্ত হন। সেখানে তাঁরা শুধু নির্দিষ্ট কাজেই যুক্ত থাকেন না।


ভয়াবহ ব্যাপার হলো যে, এর বাইরে তাঁদের অমানুষিক পরিশ্রম করার পর গৃহকর্তার মনোরঞ্জনেও সঙ্গী হতে বাধ্য করা হয় বলে নানা সময়ে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে, প্রতিবছর হাজার হাজার নারী নিজেদের ও পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় মরুর দেশে পাড়ি জমান, যাঁদের প্রধান গন্তব্য সৌদি আরব ও জর্ডান। এত সব ত্যাগের পরও তাঁদের সহ্য করতে হয় শারীরিক ও মানসিক নির্যাতন এবং এক অনিশ্চিত ভবিষ্যৎ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও