You have reached your daily news limit

Please log in to continue


প্রকৃতিতে লাগছে শীতের পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা

কার্তিক মাস যতই বিদায়ের নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, প্রকৃতির মাঝেও লাগছে শুরু করেছে শীতের পরশ। উত্তরাঞ্চলের কোথাও কোথাও এরই মধ্যে শীতের দেখা মিলেছে। এর সঙ্গে পড়ছে ঘন কুয়াশা। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায়ও তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আজ বৃহস্পতিবার সেটা কমে হয়েছে ২৪ দশমিক ৮। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

আবহাওয়া দপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন