টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন তাসকিন-মুশফিক

bangla.thedailystar.net প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮

সিলেটে দ্বিতীয় শেষ টেস্টে টস ভাগ্য পক্ষে এলো না বাংলাদেশের। সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে আগে ব্যাটিং পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। চোট কাটিয়ে অনুমিতভাবে এই টেস্টের একাদশে ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, শরিফুল ইসলামের জায়গায় খেলছেন তাসকিন আহমেদ। 


বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টেও দুই পেসার, তিন স্পিনারের সমন্বয় রেখেছে বাংলাদেশ দল। কনকাশন প্রোটোকোলে এই টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন মুমিনুল হক। তিনি না থাকায় তার জায়গা নিয়েছেন মুশফিক। 


মিরপুর টেস্টে দুই ইনিংসে বাজে শটে আত্মাহুতি দেওয়া তাওহিদ হৃদয় এই টেস্টেও টিকে গেছেন। কাজেই অপেক্ষা করতে হচ্ছে অমিত হাসানকে। এছাড়া মুমিনুলের কনকাশন বদলি নামা জাকের আলি অনিক জায়গা ধরে রাখতে পারেননি।


মিরপুরে প্রথম টেস্টে জিতে সিরিজে এগিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ পড়েছে চোট সমস্যায়। মিরপুর টেস্টে দুই ইনিংসেই ফিফটি করা ওপেনার জন ক্যাম্পবেল এই টেস্টে খেলতে পারছেন না। তার জায়গায় অভিষেক হয়েছে কেভিন উইকহ্যামের। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও