ট্রাম্পের ভরাডুবি: ইরান, ইসরায়েল ও ইউক্রেনের জন্য বার্তা কী?

bangla.thedailystar.net প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের প্রভাব দেশটির সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক রাজনীতিতেও পড়তে পারে। প্রায় দুই বছর ধরে মার্কিন পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছেন ট্রাম্প। এতে মিত্র ও প্রতিপক্ষ উভয় পক্ষের মধ্যেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন নির্বাচনে ধাক্কা খাওয়ার পর বিদেশের মাটিতে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকে নজর রাখছে বিভিন্ন দেশ।


বিশেষ করে ইরান, ইসরায়েল ও ইউক্রেনের জন্য এই নির্বাচনের ফল গুরুত্বপূর্ণ। তেহরানের সঙ্গে সমঝোতা নাকি নতুন করে যুদ্ধ, ট্রাম্প কোন পথে হাঁটবেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সমর্থন কতটা কমবে এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেনকে কতটা চাপ দেবেন, এসব প্রশ্নের উত্তর নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করতে পারে।


সিএনএনের প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্পের দল রাজনৈতিকভাবে দুর্বল হয়েছে। ডেমোক্র্যাটরা এখন তার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নতুন সুযোগ পাবে। তবে আন্তর্জাতিক বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের হাতে এখনো যথেষ্ট ক্ষমতা রয়েছে।



ফলে প্রশ্ন উঠেছে, নির্বাচনে পরাজয় তাকে সমঝোতায় আগ্রহী করবে, নাকি নিজের অবস্থানে আরও অনড় করে তুলবে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও