‘কামানের গোলা’ নাকি ‘মদের বোতল’, যে ছবি নিয়ে বিপাকে চীন

যুগান্তর প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১৭:১৬

পাপুয়া নিউগিনিতে ৩২ কেজি ওজনের একটি সন্দেহভাজন কামানের গোলা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বস্তুটি চীনের তৈরি সামরিক গোলা বলে দাবি করা হলেও চীন বলছে, এটি আসলে কামানের গোলার আদলে তৈরি একটি মদের বোতল।


মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে চীনা দূতাবাস জানায়, বস্তুটি কোনো বিপদের কারণ নয়। তবে দূতাবাসের এমন দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।


গত শুক্রবার পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরসবির একটি নির্মাণস্থলে বাণিজ্যিক পণ্যবাহী কনটেইনারের ভেতর থেকে ৩২ কেজি ওজনের বস্তুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চার চীনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।


প্রাথমিকভাবে বস্তুটি সচল বিস্ফোরক কি না, তা খতিয়ে দেখছিল দেশটির কর্তৃপক্ষ। সে সময় দেশটির পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং ঘটনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক আবিষ্কার’ বলে বর্ণনা করেন।


বুধবার (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলা হয়, বস্তুটি চীনের তৈরি টাইপ-৫৯ মডেলের ১৩০ মিলিমিটার আর্টিলারি শেল। এতে রাসায়নিক বিস্ফোরক ও ফিউজ রয়েছে। তবে বিবিসি জানিয়েছে, তারা স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে