পোশাক শিল্পে নতুন বেতন কার্যকর ডিসেম্বর থেকে: মজুরি বোর্ড
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১৬:৪৬
পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে এ খাতের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ড।
বুধবার বোর্ডের প্রথম সভা শেষে সদস্য বাবুল আখতার বলেছেন, “এই সভায় শ্রমিকদের পক্ষ থেকে আমরা বেশ কিছু আলোচনা করেছি এবং আমাদের বেশ কিছু আলোচনায় অগ্রগতি হয়েছে। আমরা এই সভায় আমরা প্রস্তাব করছি শ্রমিকদের পক্ষে যে, মজুরি যাতে ডিসেম্বরের মধ্যেই কার্যকর হয় এবং সেটা যাতে জানুয়ারি বেতনের সাথে মানে তারা হাতে পায়।
“মালিকপক্ষের যে প্রতিনিধি ছিল এবং তারাও এটাতে একমত ঘোষণা করছেন। এখানে মালিকপক্ষের প্রতিনিধিও আছেন যে, এই একটি বিষয়ে আমরা একমত হয়েছি যে মজুরি যেটাই হবে সেটা ডিসেম্বরের ১ তারিখ থেকে কার্যকর হবে এবং ডিসেম্বরের মাসের বেতন যখন পরিশোধ হবে, তখন তারা সেটা পাবে।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- পোশাক শ্রমিক
- মজুরি বোর্ড