কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম
অভিনয়ে আসার আগে আইনজীবী হিসাবে কাজ করতেন অভিনেতা সিয়াম আহমেদ। এখনো সেখানে সময় দেন। তবে কম। এখন তিনি পেশাদার অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাতকারে সিয়াম বলেন, অন্য পেশাকে কম্প্রোমাইজ করেই আমি অভিনয়ে এসেছি। কারণ এ পেশা বেছে নেওয়া ছিল আমার মনের ভেতরের ডাক।’ আইন বিষয়ে পড়াশোনা করলেও তা ছেড়ে দেওয়ার জন্য কোনো আফসোস নেই বলে জানান সিয়াম।
তিনি বলেন, ‘অর্জিত শিক্ষা বা অভিজ্ঞতা কখনো বিফলে যায় না। মানুষের আচরণ পর্যবেক্ষণ ও চরিত্র ফুটিয়ে তুলতে এটি আমার কাজে লাগে।’
ওকালতি ছেড়ে অভিনয়ে যোগ দেওয়ার পর ক্যারিয়ারের শুরুর দিকে এ পেশা নিয়ে অনেকটা অনিশ্চয়তাও ছিল। এই নায়ক বলেন, ‘সিনেমার অনিশ্চয়তা ও পারিবারিক দায়িত্ব নিয়ে তখন মানসিক চাপ ছিল। তবে আমি নিজের স্বপ্নের প্রতি সব সময় সৎ ও অবিচল ছিলাম। বস্তুগত বিলাসিতার চেয়ে নিজের সময় ও কাজ উপভোগ করাকেই আমি প্রাধান্য দিই। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্ত্রীর মানসিক সমর্থন আমার জীবন অনেক সহজ করেছে।’
- ট্যাগ:
- বিনোদন
- পেশা পরিবর্তন
- সিয়াম আহমেদ