আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে, তবে সরকার তা চায় না: তথ্য উপদেষ্টা
পরিস্থিতি তৈরি হলে পুলিশের যে আইনের মাধ্যমে থেকেই ‘হত্যা করার অধিকার’ আছে, সে কথা মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
সেই সঙ্গে তিনি এও বলেছেন, পুলিশ বিক্ষোভ দমনে বিগত সরকারের মত অতিরিক্ত বল প্রয়োগ করুক, বর্তমান বিএনপি সরকার তা চায় না।
মঙ্গলবার সচিবালয় এক ব্রিফিংয়ে পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এ কথা বলেন তথ্য উপদেষ্টা।
একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের পেছনে সরকার আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা বলছে। যারা আন্দোলন করছে, তাদের ‘বেশিরভাগ কিশোর গ্যাংয়ের মত’। তাহলে সরকার কেন তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না?
জবাবে উপদেষ্টা বলেন, কোনো অস্থিরতা সরকার কীভাবে নিয়ন্ত্রণ করবে, তার একটি ‘নতুন সংস্কৃতি’ তৈরি হয়েছে।
“আমি আগে একদিন বলেছিলাম, বাংলাদেশের পুলিশ কখনো শেখ হাসিনার পুলিশের মত আর হবে না, আমরা এটা প্রত্যাশা... আমি নাগরিক হিসেবে বলছি, আমি সরকারে থাকা মানুষ হিসেবে বলছি না।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হত্যা মামলা
- পুলিশ হত্যা মামলা