৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!
রিয়াল মাদ্রিদে জুড বেলিংহাম ও বরুসিয়া ডর্টমুন্ডে জোবে বেলিংহামই শুধু নয়, চলতি সপ্তাহে মাঠে আলো কাড়লেন তাদের বাবা মার্ক বেলিংহাম। ইংল্যান্ডের ৫০-ঊর্ধ্ব প্রবীণ দলের হয়ে অভিষেকে সাত গোল করলেন তিনি। এই সপ্তাহ যেন শুধু বেলিংহাম পরিবারের!
ক্যামব্রিজশায়ারে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে আক্রমণভাগের দায়িত্ব পেয়ে ৫০ বছর বয়সী প্রথমার্ধে ছয় গোল করেন। বিরতির পর তিনি আরেকটি গোল যোগ করেন, ১৩-১ গোলের জয়ে আরেকটি করেন অ্যাসিস্ট।
থ্রি লায়নদের হয়ে ডাক পাওয়ার পর প্রথমবার ইংল্যান্ডের জার্সি পরেন মার্ক। ১৭ বছরের দীর্ঘ অপেশাদার ক্যারিয়ারে ২২ ক্লাবে খেলেছিলেন তিনি। এর মধ্যে লিমিংটন ও ব্রোমসগ্রোভ স্পোর্টিংয়ে খেলেছেন। নব্বইয়ের দশকের শেষ দিকে তার পা পড়েছিল শেলটেনহাম টাউন ও নিউপোর্ট কাউন্টিতে।
২০১৯ সালে ফুটবল থেকে অবসর নিলেও প্রবীণদের টুর্নামেন্ট খেলে গেছেন মার্ক। তারপর আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরলেন। তার বীরোচিত প্রত্যাবর্তনের সপ্তাহে জুড রেসিং স্যান্টান্ডারের বিপক্ষে রিয়ালের ৩-০ গোলের জয়ে ক্লাবটির জার্সিতে ৫০তম গোল করেন। আর বায়ার্ন মিউনিখের সঙ্গে বরুসিয়ার ২-২ গোলে ড্রর ম্যাচে চমৎকার নৈপুণ্য দেখান জোবে।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার