মৌসুমীর জন্মদিনে ওমর সানী :‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার তুমি’

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১৪:২১

ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ খ্যাত অভিনেত্রী মৌসুমী। গত শতকের নব্বইয়ের দশকের গোড়ার দিকে অভিষেক, তারপর এক সাফল্যময় ক্যারিয়ার। অভিনেত্রী হিসেবে ঢালিউডকে রাঙিয়েছেন তিনি। আজ এ নন্দিত অভিনেত্রীর জন্মদিন।


গত কয়েক বছরের মতো এবারও জন্মদিনে দেশে নেই মৌসুমী। রয়েছেন যুক্তরাষ্ট্রে। তবু ভক্ত, সতীর্থদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। তাকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন স্বামী, অভিনেতা ওমর সানীও। সঙ্গে দিয়েছেন বিশেষ তকমা।


মৌসুমীর কয়েকটি ছবির একটি কোলাজ বানিয়ে পোস্ট করেছেন সানী। সঙ্গে লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও